২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার সকাল ৬টার দিকে ছোট ডোমরাশুর গ্রামের গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান।

নিহত অলোক মণ্ডল (১৯) ওই  গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে।

মাঝিগাতী ইউনিয়নের চেয়ারম্যান মুকসুদ আলী খান জানান, অলোক তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ডোমরাশুর ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অলোক মারা যান।”

লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জাকির।