২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন এক স্কুলশিক্ষিকা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:51 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

নিহত সালমা বেগম (৪০) সদর উপজেলার ৬ নম্বর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার বাড়ি চাঁদপুর শহরে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলীগঞ্জ প্রাথমিক শিক্ষক ট্রেনিং (পিটিআই) এর সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন।

আলীগঞ্জ পিটিআইয়ে আইসিটি বিষয়ের প্রশিক্ষণার্থী ছিলেন সালমা।

ওসি শাহ আলম জানান, সকালে পিটিআইয়ের সামনে রাস্তা পার হওয়ার ট্রাক্টরের ধাক্কায় সালমা আহত হন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।