২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চার ‘ভুয়া গোয়েন্দা’ আটক

গাজীপুর শহরের নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে ‘ডিবি পুলিশ’ পরিচয়দানকারী চার প্রতারককে আটক করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 10:38 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বাইপাস সড়কে এ অভিযান চালানো হয় বলে জয়দেবপুর থানার এসআই ফজলুল হক জানান।

আটকরা হলেন- পিরোজপুরের জিয়ানগর থানার রামচন্দ্রপুর এলাকার শাহাদাত হোসেন (৩০), সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকার রাজ মুকেশ (২৪), চট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া এলাকার নুরুল আফসার (৩৮) ও ফরিদপুরের ভাঙ্গা থানার দেওয়া এলাকার ইকবাল (৩৮)।

তাদের কাছ থেকে একটি পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই পুলিশ সদস্য।