২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ঘরে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে তার সাত বছর বয়সী মেয়ে পুড়ে মারা গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার সাহেবেরচর এলাকায় এ আগুনে কয়েকটি গবাদিপশুর মৃত্যুসহ দুটি বসতঘর পুড়ে যায় বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা।

নিহত সানজিদা (৭) সাহেবেরচর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নান্নু বলেন, সকালে নাসিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত কাছের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা শিশু সানজিদার মৃত্যু হয়।

এছাড়া আগুনে ওই কৃষকের গরুর দুটি বাছুর পুড়ে মারা যায় এবং একটি গরু গুরুতর দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।