২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, আটক ১

নাটোর সদরে এক মানসিক প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার রাত ৮টার পর থেকে নিখোঁজ ছিলেন ফাহিমা খাতুন (২৮) নামের ওই যুবতী।

সোমবার সকালে বাড়ির পাশের মাঠে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় শরিফুল ইসলাম শরীফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ফাহিমা খাতুন সদর উপজেলার তেলকুপিঘাট এলাকার আব্দুর রহিমের মেয়ে। তিনি বাবার বাড়িতে থাকতেন বলে জানায় এলাকাবাসী।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নাটোর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহাবসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।