২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে ১১টি দোকান ভষ্মীভূত 

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রহমতপুর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কাপড় ব্যবসায়ী সঞ্জীব বা জুতা ব্যবসায়ী সুমনের দোকানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

পাশাপাশি দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, বরিশাল ফায়ার সার্ভিসের ২টি এবং উজিরপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সভাপতি দেলোয়ার।