২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জ মহানগর জামায়াত আমির গ্রেপ্তার

নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাঈনুদ্দিন আহমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার দুপুরে শহরের হাজীগঞ্জের পাঠানটুলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ২০ দলীয় জোটের টানা হরতাল অবরোধের সময় নগরের গলাচিপা এলাকায় যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।