২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফেনী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মেসবাহ্ উল আলম জানান, সোমবার ভোরে উপজেলার দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেসবাহ্ জানান, ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।