টেকনাফে মানবপাচারকারী সন্দেহে আটক ৩
কক্সবাজারের টেকনাফ থেকে মানবপাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, সোমবার ভোরে সাবরাং ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- বড় ডেইল এলাকার আলী হোসেনের ছেলে খাইর হোসেন (৪৫), হাজি আবদুল কাদেরের ছেলে আব্দুর রহমান (৩৫) ও আলী আহমদের ছেলে আলী হোসেন (৩০)।
ওসি বলেন, ওই এলাকায় মানবপাচারের জন্য লোকজন জড়ো করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মালয়েশিয়াগামী যাত্রীদের পাওয়া না গেলেও পাচারকারী চক্রের তিনজনকে আটক করা হয়।
“তারা মানবপাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে,” বলেন ওসি আতাউর।
