২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে মেঘনায় ট্রলারডুবি

কালবৈশাখী ঝড়ে ভোলার মেঘনায় পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।  

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:22 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খাঁন ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন।

মনপুরা থানার ওসি হানিফ সিকদার জানান, সোমবার বরিশাল থেকে ভোলার মনপুরাগামী ট্রলারটি চৌমুহনী এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এই ট্রলারডুবির ঘটনায় মনপুরা উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

ওসি হানিফ আরও জানান, ট্রলারটি তজুমদ্দিন উপজেলার কাছাকাছি এলাকায় ডুবেছে। তাই বিস্তারিত খোঁজখবর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. মহিউদ্দিন, মো. শামসুদ্দিন মোল্লা, লোকমান মিয়া, অরুণ, কালাম মোল্লা, বেলায়েত মিয়া, আ. রহিম প্রমুখ।