২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইজিবাইকে ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

কক্সবাজার শহরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

রোববার রাতে লালদিঘীর পাড় এলাকায় এ ঘটনায় নিহত মুন্নী (২৬) স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বোন ফাতেমার বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, মুন্নী কয়েকদিন পূর্বে শহরের আলীর জাহাল সিটি কলেজ এলাকার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন।

রাত সাড়ে ১০টায় ঢাকা যেতে গাড়িতে উঠার ইজিবাইকে রওনা দিলে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা মুন্নীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।