২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর রামপুরার ‘মোল্লা টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোবাবার বিকাল সোয়া ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওসি মো. এনায়েত হোসেন জানান।

তিনি বলেন, ফায়া্র সার্ভিসের ১০টি ‍ইউনিট কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, ‘মোল্লা টাওয়ার’র চতুর্থ তলায় কড়াই গোস্ত নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে।

আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, কোথা থেকে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।