ড. ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এবং পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে তার বাসভবন সুধাসদনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি যোগযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ শেখ ফজলে নূর তাপস, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
স্মরণ সভা করেছে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনও।
সংগঠনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ড. কানাই লাল চক্রবর্তী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ সচিব তপন কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
