২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীর সূত্রাপুর থেকে অপহৃত এক শিশুকে উদ্ধারের পর অস্ত্রসহ সন্দেহভাজন চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নজরুল(৩০), সোহেল(২৬), ইমরান(২২) ও রতন(২২)।

শনিবার ভোরে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে অপহরণ হওয়া ছয় বছরের শিশুটিকে উদ্ধার করা হয় বলে র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় চার অপহরণকারীকে আটকের পর তাদের থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে র‌্যাব।”