২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 01:38 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

নিহত মো. মোস্তফা (৩৫) উপজেলার নারায়ণহাটের বাসিন্দা।

শনিবার সকাল ৮টায় উপজেলার যোগিনীর হাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোস্তফাসহ দুই অটোরিকশাযাত্রী আহত হন বলে ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন জানান।

“চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মোস্তফা মারা যান। আহত অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।”

আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।