২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলের লাইট-ফ্যান চুরি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নজু মিয়া লেনে মেনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৈদ্যুতিক বাতি ও পাখা খুলে নিয়েছে চোরের দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 12:33 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার রাতে এ চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (শনিবার) সকালে শিক্ষকরা এসে দেখতে পান, শ্রেণিকক্ষের ফ্যান ও লাইট নেই।”

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের শ্রেণিকক্ষের দরজা খোলা ছিল। চোররা চারটি ফ্যান ও দুটি এনার্জি সেভিং বাল্ব খুলে নিয়ে গেছে।

চোররা প্রধান শিক্ষকের কক্ষেও ঢুকেছিল জানিয়ে তিনি বলেন, তবে সেখান থেকে কিছু খোয়া যায়নি।