যৌন নিপীড়ন: ডিএমপি কার্যালয় ঘেরাও করবে ছাত্র ইউনিয়ন
বর্ষবরণ উৎসবের দিন টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের রোববার ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও করবে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী দাস এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে লিটন নন্দী বলেন, ‘‘পহেলা বৈশাখের দিন যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিসহ ৬ দফা দাবিতে আগামী রোববার ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও এবং সারা দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার হবে।’’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল, সাংগঠনিক সম্পাদক জে এম জিলানী শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারন সম্পাদক তুহিন কান্তি দাস।
