২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ সদরে এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার ফতুল্লার তুষার ধারা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে আহত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হেলালের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ভূঁইগড় এলাকার বাড়ি থেকে জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা নিয়ে যাত্রাবাড়ি ইসলামী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তুষার ধারা জিরো পয়েন্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তার উরুতে গুলিবিদ্ধ হয়েছে।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ইলেকট্রিক ব্যবসায়ী হেলাল উদ্দিন ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে বলে জানান এসআই মোস্তফা।

হেলাল উদ্দিনের চাচাত ভাই মো. জালাল জানান, হেলালের উরুতে গুলি লেগেছে। ঢাকা মেডিকেলে অপারেশন হয়েছে।