২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2015, 09:14 AM

Updated : 22 Aug 2022, 12:13 PM

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পাশে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী  এক ব্যক্তির মৃত্যু হয়।

“তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে; পরনে ছিল লুঙ্গি আর হাফ গেঞ্জি।”

অন্য ঘটনাটি ঘটে বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রমের পার্শ্ববর্তী সীমান্তপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ রেললাইনে।

টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ব্যক্তির নাম আলামিন (২৫)। তিনি পূর্ব চান্দনা এলাকার হারুন অর রশিদের ছেলে।

তবে ঠিক কখন কোন ট্রেনে এ দুই দুর্ঘটনা ঘটে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।