চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সোমবার বেলা ১১টার দিকে জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান শেখ (৪০) জয়রামপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোলেমান দামুড়হুদা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন।
পথে কাঁঠালতলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখে পড়েন তিনি। এতে প্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
