২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৈশাখী মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ সাত জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার দুপুরে বারুহাস ইউনিয়নের বিনশাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজন হলেন বিনশাড়া গ্রামের শুভ (৮), শাকিল আহম্মেদ (১২), এনামুল হক (৪) ও গুড় ব্যবসায়ী আবুল কাশেম (৫০)। বাকিদের নাম জানা যায়নি।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

তাড়াশ  থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন জানান, রোববার বিনশাড়া গ্রামে প্রতি বছরের মতো তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।

মেলার দ্বিতীয় দিন সোমবার দুপুরে এক বেলুন ব্যবসায়ী গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করার সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

আহত শিশুসহ সাত জনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।