২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ‘ছিনতাই’, ৩ নারী গ্রেপ্তার

গাজীপুর জেলা কারাগারে ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের সাক্ষাৎকার কক্ষে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। তাদের বয়স ২৩, ৩৫ ও ৫১ বছর।

কারা কর্মকর্তা সুভাষ বলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক একটি মামলায় এ কারাগারে আটক আছেন।  

সকালে তার স্ত্রী পারভীন আক্তার কারাগারের সাক্ষাৎকার কক্ষে স্বামীর সঙ্গে দেখা করার সময় ওই তিন নারী সেখানে ভিড় জমায়।

এক পর্যায়ে তারা পারভীনের গলা থেকে স্বর্ণের চেইনটি টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পারভীন চিৎকার দেন।

এ সময় উপস্থিত অন্যদের সহযোগিতায় কারা পুলিশ ওই তিন নারীকে আটক করে জয়দেবপুর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।