২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নাশকতার একাধিক মামলার পলাতক আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 04:02 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান জানান, জামায়াতে ইসলামীর স্থানীয় এ নেতাকে গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরখাস্ত করেছে।

সোমবার মন্ত্রণালয়ের চিঠি শিবগঞ্জ ইউএনও কার্যালয়ে পৌঁছেছে বলে জানান তিনি।

তিনি বলেন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকায় কেরামত আলী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।