২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে যুবকের হাত-পা বাঁধা লাশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

রোববার কসবামাজাইল ইউনিয়নের নটাডাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোবহান খান (১৯) ওই গ্রামের আব্দুল মালেক খানের ছেলে।

পাংশা থানার এসআই বেলাল হোসেন জানান, শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সোবহান। রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির কাছে একটি বসতভিটার পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।

এসআই বেলাল আরও বলেন, গলায় রশি পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে।