২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাইকেল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলায় মেঘনা গ্রুপের একটি সাইকেল কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 03:40 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

‘ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল লিমিটেড’ নামে ওই কারখানায় শনিবার দুপুরে লাগা এই আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শাহীন আলম সাংবাদিকদের জানান, বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার নতুন বাজার এলাকার ওই কারখানায় আগুন লাগে।

শ্রীপুর, ভালুকা, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক মো. সোলায়মান বলেন, কারখানায় সাইকেলের ‘এসেম্বলিং কক্ষ’ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুনে ওই কক্ষে থাকা তৈরি করা সাইকেল, টায়ারসহ সাইকেল তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা শাহীন আলম।