২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পরিচয়হীন এক যুবক নিহত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

শনিবার দুপুরে উপজেলার মনু রেল স্টেশনের কাছে তার লাশ পাওয়া যায় বলে শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০- ২২ বছর বয়সী এ যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়ভাবে আশপাশ এলাকায় খোঁজাখুজি করেও তার পরিচয় মেলেনি।

ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ইখতিয়ার জানান।