২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে মালয়েশিয়া পাড়ির চেষ্টা, ১২ জনকে উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় দালালদের খপ্পর থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 10:32 AM

Updated : 22 Aug 2022, 12:12 PM

শুক্রবার রাতে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১২ জনকে উদ্ধার করা হয়।

ওসি বলেন, অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য উদ্ধারকৃতদের কক্সবাজার, সিলেট ও নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে এনে জড়ো করা হয়েছিল।

সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি স্বপন।