২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক্টর-অটো সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীর কোম্পানিগঞ্জে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

শুক্রবার সকাল ১১টার দিকে ওই এলাকার রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানিগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক। হতাহতরা সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন।

নিহতরা হলেন- কবিরহাট উপজেলার ভূঞারহাটের অটো চালক নাছের (৪০), বেগমগঞ্জ উপজেলার মধ্য করিমপুরের বাবুলের স্ত্রী রোজি (৪৫), রোজির নাতনি জেলা শহরের দত্তের হাটের বেলালের মেয়ে সুমনা (৯) ও কবিরহাট উপজেলার মামুন (২৫)। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চালক ছাড়া হতাহতরা সবাই পরস্পর আত্মীয়। সকালে ওই অটোতে করে তারা বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাজিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সুমনা। হাসপাতালে নেওয়ার পর নাছের ও রোজির মৃত্যু হয়।