নওগাঁয় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নওগাঁয় ছোট যমুনা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পালপাড়া খেয়াঘাটে অনন্য সরকার (১৬) নামের ওই ছাত্র ডুবে যায়। বিকালে লাশ পাওয়া যায়। অনন্য নওগাঁ মহল্লার আনন্দ সরকারের ছেলে ও নওগাঁ সরকারি কেডি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনায় গোসল করতে দুপূরে অনন্য সরকার বাড়ি থেকে বের হয়।
বাড়ীর পাশে পালপাড়া এলাকায় খেয়াঘাটে গোসল করতে নেমে আর ওঠেনি। বেলা ৩টার দিকে তার দেহ ভেসে ওঠে।
উদ্ধার করে নওগাঁ সদর মডেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
