২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটপরবর্তী সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১০

বন্দরনগরীর শেরশাহ এলাকায় পরাজিত দুই কাউন্সিলর সমর্থক দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- বায়েজিদ থানার এসআই মো. সায়েম, কনস্টেবল মো. মানিক মিয়া ও সনজিত চৌধুরী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, হাত ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে আনা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম ও ফরিদ আহামদ চৌধুরীর সমর্থকরা দুপুরে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন গোলাগুলি শুরু করে।

এলাকার অধিপত্য নিয়ে শেরশাহ এলাকায় আওয়ামী লীগের কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।