ধান সিদ্ধ করার চুলায় পড়ে দগ্ধ শিশুর মৃত্যু
বেনাপোলে ধান সিদ্ধ করার চুলায় পড়ে দগ্ধ তিন বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার রাত ১১টার পরে শহরের ‘রজনী ক্লিনিক’ নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির মৃত্যু হয় বলে নামাজগ্রাম পশ্চিম পাড়া ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন মন্টু জানান।
নিহত আবু বক্কর ওই ওয়ার্ডের ওলিয়ার রহমানের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে কাউন্সিলর শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটি পাশে ধান সিদ্ধ করা চুলায় পড়ে যায়।
গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত রজনী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বক্কর মারা যায়।
