২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহ সদরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বুধবার বিকালে লাউদিয়া থেকে আলি হোসেন ও সঞ্জিত মালাকারকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়ায় অবস্থান নেয়।

বিকাল ৪টার দিকে মোটরসাইকেলে আসা এ দুই ব্যক্তিকে থামিয়ে দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এর আগে সঞ্জিত মালাকার বিষয়খালী বাজারে ব্যাংক ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন বলে ডিবি কর্মকর্তা জানান।

গ্রেপ্তারকৃত আলি হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে এবং সঞ্জিত মালাকার ঝিনাইদহ সদরের চেউনিয়া গ্রামের গুরূপদ মালাকারের ছেলে।