ফেনীতে যুবকের লাশ উদ্ধার
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, বুধবার সকালে উপজেলার দক্ষিণ চণ্ডিপুর গ্রামের দুধমুখা বাজারের পাশের সড়কে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, “নিহত যুবকের পরনে শুধু শর্ট প্যান্ট ছিল। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”
অন্য কোথাও তাকে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
