২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 10:54 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বুধবার সকালের দিকে উপজেলার পশুর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

গ্রেপ্তাররা হলেন- ক্ষেতলাল উপজেলার হরিপুর গ্রামের হামিদুর রহমান ওরফে শাহাদত (২৮), প্রতাপপাড়া গ্রামের শাহিনুর আলম রুবেল (২৭) ও বগুড়া সদরের সাপাড়া গ্রামের আমিন প্রামানিক (৪৭)।

তাদের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ।

ওসি আজাদ বলেন, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জাল নোটের কারবার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

“এ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে প্রতারক আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোটের মোট এক লাখ দশ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।”

এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।