২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2015, 12:04 PM

Updated : 22 Aug 2022, 12:10 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান।

ওই থানার এসআই রবি চরন চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে সাদা-কালো ডোরাকাটা শার্ট ও কালো প্যান্ট ছিল। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।