বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদ চট্টগ্রামে
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী নিপীড়নের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে সংহতি সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন করেছে চট্টগ্রামের প্রগতিশীল সংগঠনগুলো।
শুক্রবার নগরীর প্রেসক্লাব চত্ত্বরে এ সংহতি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে শিশু-কিশোর ছাত্র-ছাত্রী, যুব, ও সংস্কৃতিকর্মীদের বিভিন্ন সংগঠন।
ফাইল ছবি
পুলিশের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বালাগাত উল্লাহ, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি কবি আশীষ সেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বাকবিশিস কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক অশোক সাহা, নারী নেত্রী রেখা চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা, প্রমা আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, খেলাঘর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রোজী সেন ও সংস্কৃতি কর্মী সুনীল ধর।
