২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারে গাফিলতির দায়ে ঠিকাদারের কার্যাদেশ বাতিল

কক্সবাজার-টেকনাফ সড়কের সংস্কার ও মেরামতকাজে গাফিলতি ও দীর্ঘসূত্রিতার জন্য নিয়োগকৃত ঠিকাদার পিবিএলের কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কক্সবাজার-টেকনাফ সড়কের ১৬ কিমি দীর্ঘ সড়কাংশ মেরামত ও সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠান পিবিএলকে নিয়োগ করা হয়।

কিন্তু বার বার তাগাদা দেয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয় বলে জানায় মন্ত্রণালয়।

‘দেশব্যাপী সড়ক মেরামত-সংস্কারে গঠিত মনিটরিং টিমসমূহের কার্যক্রমের অগ্রগতি’ বিষয়ক এই সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল ও মো. জাহাঙ্গীর আলমসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও মনিটরিং টিমের প্রধানরা উপস্থিত ছিলেন।