২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় নয় কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক জানান, বুধবার রাতে উপজেলার ওয়াহেদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ওয়াহেদপুর সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল খবর পেয়ে ১৩/১-এস সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে পরিত্যক্ত একটি ব্যাগ পায়, যাতে প্রায় নয় কেজি গান পাউডার ছিল।

উদ্ধার গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।