২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কষ্টিপাথর মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে কষ্টিপাথরের মূর্তির একটি ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

সদর থানার এসআই আবু তাহের জানান, বৃহস্পতিবার দুপুরে মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় এ মূর্তিখণ্ড পাওয়া যায়।

"সনাতন ধর্মাবলম্বীদের কোনো দেবতার মূর্তি এটি। যে অংশটি উদ্ধার করা হয়েছে তা মূর্তির নিচের অংশ। মূল্যবান কষ্টিপাথরের এ মূর্তিখণ্ডের ওজন প্রায় ৩৫ কেজি," বলেন এসআই তাহের।

মিরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জলিল মাদবর বলেন, রাস্তায় টহল পুলিশ দেখে অচেনা দুই নারী ও এক পুরুষ দক্ষিণ রামগোপালপুরের এক বাড়ির উঠানে মূর্তির অংশটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান সদর থানার পুলিশ সদস্য আবু তাহের।