২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে জরুরি সিন্ডিকেট সভা বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মুখে জরুরি সিন্ডিকেট সভার ডাকা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য এম আমিনুল ইসলাম।

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ ফারুখ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি সিন্ডিকেট সভায় উপাচার্যের ছুটি ও পদত্যাগ বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে উপাচার্য এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাল থেকে তিনি দুই মাসের ছুটিতে যাচ্ছেন।

উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।

এরই মধ্যে গত সোমবার উপচার্য অমিনুল হক ভুইয়ার পদত্যাগ দাবি করে ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক জাফর ইকবালও রয়েছেন।