২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ৪০টি সোনার বার আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চার কেজি ওজনের ৪০টি সোনার বার আটক করেছে শুল্ক গোয়ন্দা ও তদন্ত বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার বিকালে ওমান এয়ারলাইন্সে আসা শুক্কুর আলী (৩৫) নামে এক যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানান বিভাগের সহকারী পরিচালক নাছের আখন্দ।

মাস্কাট থেকে ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকালে চট্টগ্রাম আসেন শুক্কুর। তাকে আটক করা হয়েছে।

নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক দেখে শুক্কুরকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা ।

“পরে তার লাগেজে থাকা একটি চার্জ লাইট ও দেহ তল্লাশি করে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।”

উদ্ধার করা বারগুলোর ওজন ৪ দশমিক ৬৪ কেজি এবং এর বাজার মূল্য চার কোটি টাকা বলে জানান নাছের।