২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা কর্তিত সেই শিক্ষক মারা গেছেন

হাত-পা বিচ্ছিন্ন করা বরগুনার আমতলী উপজেলার মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 04:12 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার রাতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওইদিনই সকালে প্রতিপক্ষের লোকজন একটি হাত ও একটি পা কেটে বিচ্ছিন্ন করেছে।

স্বজনদের বরাত দিয়ে আমতলী থানার ওসি সুকুমার রায় জানান, হামলার পর তাকে প্রথমে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুমূর্ষু অবস্থায় সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি সুকুমার রায় আরও জানান, এ ঘটনায় নিহতের চাচাত ভাই মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় মঙ্গলবারই চালিতাবুনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বাহাদুর, ইয়াকুব, কাওসার ও মাহাতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ, বলেন তিনি।  

শহিদুল আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চাওড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় প্রতিপক্ষের লোকজন তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

পুরনো খবর:

বরগুনায় শিক্ষকের হাত-পা কর্তন