যশোরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকচাপায় সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।
চৌগাছা থানার ওসি সহিদুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না বাবু (১৪) উপজেলার হায়াতপুর গ্রামের মিল্টন হোসেনের ছেলে এবং পাতিবিলা হাজি শাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ওসি বলেন, মুন্না স্কুল থেকে সাইকেল নিয়ে মূল রাস্তায় উঠলে মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়
যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
