২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় দেশে তৈরি সাতটি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার বদলকোর্ট ইউনিয়নে রাজ্জাকপুর গ্রামের একটি বাড়িতে অস্ত্রগুলো পাওয়া যায়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, রাজ্জাকপুর গ্রামের সাত্তার ডাক্তারের রান্নাঘরের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ অস্ত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।