২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে অপহৃত শিশু শেরপুরে উদ্ধার

গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত এক শিশুকে শেরপুর শহরে উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

সোমবার শহরের পূর্বশেরীর এক বাসা থেকে শুভ (৪) নামের ছেলেটিকে উদ্ধার করা হয়।

শুভ শ্রীপুর উপজেলার কেজুরী গ্রামের সবুজ মিয়ার ছেলে।

শেরপুর সদর থানার এসআই সজিব খান জানান, গত শনিবার রাতে প্রতিবেশী কাজল মিয়ার স্ত্রী সাহারা বেগম শিশুটিকে অপহরণ করে শেরপুর শহরের পূর্বশেরীর এক আত্মীয় বাসায় রেখে যান।

এ ঘটনার পর শিশুটির বাবা সবুজ মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সাহারাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণেরর কথা স্বীকার করেন এবং শিশুটি শেরপুরে এক আত্মীয়ের বাসায় আছে বলে জানান।

পরে শ্রীপুর থানা পুলিশ ওই নারীকে নিয়ে শেরপুর এসে শিশুটিকে উদ্ধার করে বলে জানান এসআই সজিব।