২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে ফিরলেন ৫ জন    

ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2015, 10:41 AM

Updated : 22 Aug 2022, 12:06 PM

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বেনাপোল সীমান্তে তাদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আসলাম খান জানান।

এরা হলেন- যশোরের শার্শার গোড়পাড়া গ্রামের হাজারীকা মল্লিক (৩০) তার ছেলে আকাশ মল্লিক (৫), পটুয়াখালীর নীলগঞ্জ গ্রামের সুজন হাওলাদার (২২), সাতক্ষীরার শ্রীকলস গ্রামের জুলেখা খাতুন (২৮) এবং একই গ্রামের সালমা খাতুন (২৬)।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা বিভিন্ন সময় এদের ভারতে পাচার করে। ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির সময় দেশটির পুলিশের হাতে তারা আটক হন। পরে তাদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড হয়।

“সাজাভোগ শেষে কলকাতার ‘সংলাপ, সূকণ্যা ও জাবালা শেল্টার হোম’ এ তারা আশ্রয় নেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের ফলে ভারত সরকারের দেয়া বিশেষ পাশের মাধ্যমে তারা দেশে ফেরেন।”

আনুষ্ঠানিকতা শেষে রাতেই পাঁচজনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বন্দর থানার এসআই কওছার আলী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি’র হেফাজতে দেওয়া হয়েছে।