সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বুধবার বেলা ১২টার দিকে শহরতলীর বলাউড়া এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হয়েছেন দুজন।
আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি আক্তার।
