আনন্দ-আড্ডায় বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণ
বাঙালির চিরায়ত উৎসব নববর্ষ উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও।
ঘরোয়া আয়োজনে এই উৎসবে যোগ দিয়েছিলেন রাজনীতিক, ব্যবসায়ী নেতা, কূটনীতিকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।
পহেলা বৈশাখে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত আড্ডায় মেতে ছিলেন সবাই। ‘নিমন্ত্রণ-১৪২২’ এই আয়োজনে মধ্যাহ্ন ভোজেও সবাই একই সঙ্গে অংশ নেন, যার বড় অংশ জুড়ে ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সাবেক মন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণের এই আয়োজনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
নতুন বছরের প্রথম দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও বিচার বিভাগের উর্ধ্বতন কয়েকজন ব্যক্তি যোগ দেন এই ঘরোয়া এই অনুষ্ঠানে।
নতুন বছরের প্রথম দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
ছিলেন কলামনিস্ট খালিকুজ্জামান ইলিয়াস, আফসান চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক সাদেকা হালিমও।
ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ।
নববর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে সাবেক সাংসদ সারাহ বেগম কবরী ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
অভিনেতা পীযূষ বন্দ্যোপাধায় পহেলা বৈশাখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণ অনুষ্ঠানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আনন্দ উদযাপনে সঙ্গী হয়েছিলেন সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সারাহ বেগম কবরী, এফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, তার স্ত্রী অভিনেত্রী জয়শ্রী কর জয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণের আয়োজনে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণ অনুষ্ঠানে সাবেক মন্ত্রী দীপু মনি।
বর্ষবরণের এই আয়োজনে অংশ নেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণসহ অন্যন্য দেশের ঢাকাস্থ বেশ কয়েকজন কূটনীতিক।
একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান যোগ দেন বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রের এই বর্ষবরণের আয়োজনে।
অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা মাসুদ সাদিক চুল্লুএবং একাত্তরে অবদানের জন্য সম্মাননায় ভূষিত বিদেশি বন্ধু জুলিয়ান ফ্রান্সিসও।
এতে যোগ দেন প্রধানমন্ত্রীর সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলামসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে অতিথিরা।
নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়াল এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও শামিল ছিলেন এই আয়োজনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর ও আর্টস সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে অতিথিরা।
বর্ষবরণের এই আয়োজনে অতিথিদের আপ্যায়ন পর্বে দেশীয় ঐতিহ্যের ইলিশ-পান্তার সঙ্গে ছিল ঘরে তৈরি দেশীয় নানা খাবার।
নিমন্ত্রণের এই আয়োজনে সিম, চিংড়ি, টমেটো, লাল আলু ও ডাল ভর্তা ছাড়া ছিল শুটকি ভুনা, কচু, মুরগির মাংস, খাসির রেজালা, গরুর মাংস। লাল চালের ভাত, ভুনা খিচুড়ি, সাদা ভাতের সঙ্গে আরও ছিল চিংড়ি ও করলা, ছোট মাছের চচ্চড়ি ও টক বেগুন।
ঘরে তৈরি চটপটি, সিঙ্গারা ও পুরি ছাড়াও আপ্যায়ন পর্বে ছিল ডাবের পানি, কাঁচা আম ও তেতুলের রস। আর মিষ্টি জাতীয় খাবারে ছিল পায়েস, সেমাই, সাভারের রসগোল্লা, মানিকগঞ্জের চমচম, পুডিং।
