২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফেনী শহরে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার বিকালে পাঠানবাড়ী এলাকা থেকে নুরুল হক (৪০) নামেও ওই ব্যক্তিকে আটক করা হয়।

নুরুল হক বাঘেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আবুল মিয়ার ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশর (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদ পেয়ে একটি বাড়ি থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ ‘মাদক ব্যবসায়ী’ নুরল হককে আটক করা হয়।

নুরল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।