২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বজ্রপাতে নানি-নাতির মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে নানি-নাতির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার সন্ধ্যায় উপজেলার বানিবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের আমেনা খাতুন (৫০) এবং তার নাতি শান্ত (১১)।

সদর থানার এসআই ফরিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া উঠলে নানি-নাতি তাদের ছাপড়া ঘরে আশ্রায় নেয়। এ সময় বজ্রপাত হলে উভয়ই গুরুতর আহত হয়।

আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এসআই ফরিদ।